চাকরির খোঁজে রয়েছেন যারা, তাদের জন্য পরামর্শ

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি উপযুক্ত চাকরি পাওয়া কেবল সৌভাগ্যের বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ও সচেতন প্রচেষ্টার ফল। শিক্ষাজীবনের বিভিন্ন স্তর অতিক্রম করার পর প্রত্যেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে নিজের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী একটি সম্মানজনক কর্মজীবন গড়ে তোলার। কিন্তু বাস্তবতা হলো—চাকরি খোঁজার সঠিক কৌশল জানা না থাকলে এই পথ অনেকের কাছেই কঠিন ও বিভ্রান্তিকর হয়ে ওঠে।

চাকরির বিজ্ঞপ্তি খোঁজা, যোগ্যতার সঙ্গে পদের মিল খুঁজে নেওয়া, আবেদন করা, সাক্ষাৎকারের প্রস্তুতি নেওয়া—সবকিছুই একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। তাই চাকরির খোঁজে সফল হতে হলে প্রয়োজন সচেতনতা, পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা এবং নিজেকে সময়োপযোগী করে গড়ে তোলার মানসিকতা। এই পাঠে আমরা চাকরি খোঁজার বিভিন্ন মাধ্যম, প্রয়োজনীয় দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর কৌশল সম্পর্কে আলোচনা করব, যা একজন শিক্ষার্থী বা চাকরিপ্রার্থীকে তার কাঙ্ক্ষিত কর্মজীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।

Table of Contents

চাকরির খোঁজে

 

চাকরির খোঁজে

 

চাকরির খোঁজে

শিক্ষাজীবনের একেকটি স্তর শেষ করে আমরা একেকজন একেক দিকে চলে যাই । অনেকেই উচ্চশিক্ষা সমাপ্ত করে ভালো চাকরির স্বপ্ন দেখি । মনের মতো কাজ পেতে প্রয়োজন এ বিষয়ে একাগ্রতা । ভালো কাজ পেতে হলে সর্বদা চোখ-কান খোলা রাখা চাই। চাকরির বিজ্ঞপ্তির খবর পাওয়ার প্রধান মাধ্যমগুলো নিচে দেওয়া হলো :

১. জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন;

২. চাকরির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপন এবং

৩. ব্যক্তিগত খোঁজ।

দৈনিক পত্রিকাগুলোর ভেতরের পাতাগুলোতে চাকরির প্রচুর বিজ্ঞাপন দেওয়া থাকে। সেখানে কীভাবে আবেদন করতে হবে, কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে তা বিস্তারিত দেওয়া থাকে । আজকাল অনেক প্রতিষ্ঠান আবেদনপত্র অফিসের ঠিকানায় না পাঠিয়ে ই-মেইলে পাঠাতে বলে। অনেক প্রতিষ্ঠান আবার তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে বলে ।

তবে সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠানে আবেদন ফরম কিনেও আবেদন করতে হয় । সেক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম-কানুন বিজ্ঞাপনে বলা থাকে । জাতীয় দৈনিকের পাশাপাশি চাকরির জন্য আলাদা পত্রিকাও রয়েছে। সেগুলোতে খুঁজলে অনেক চাকরির সন্ধান পাওয়া সম্ভব । প্রযুক্তিনির্ভর একবিংশ শতাব্দীতে চাকরি খোঁজার অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট । চাকরির বিজ্ঞাপন সমৃদ্ধ আলাদা ওয়েবসাইট রয়েছে বেশ কয়েকটি।

 

এর মাঝে প্রথম সারির ওয়েবসাইটগুলোতে চাকরির প্রচুর বিজ্ঞপ্তি দেওয়া থাকে । কী যোগ্যতা প্রয়োজন, আবেদনের শেষ তারিখ কবে, চাকরি পাওয়ার পর কী কী সুযোগ-সুবিধা প্রদান করা হবে তা বিস্তারিত বলাও থাকে । ফলে অনলাইনে পছন্দমতো চাকরির জন্য আবেদন করা যায় । শুধু বিজ্ঞপ্তি দেখেই নয় বরং পরিচিত অনেকের কাছ থেকেও অনেক চাকরির সন্ধান পাওয়া যায়।

সব পত্রিকার সব বিজ্ঞপ্তি জানা সম্ভব নয় । সেজন্য সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। যাতে তারা চাকুরির বিষয়ে সন্ধান পেলে তোমাদের তা সময়মতো জানাতে পারেন। এজন্য সকলের সাথে যোগাযোগ বজায় রাখা একটি অতি গুরুত্বপূর্ণ দক্ষতা ।

 

কেস স্ট্যাডি

খুলনার ছেলে সোহেল আহমেদ ডিগ্রি পাস করে অনেক দিন ধরে চাকরি খুঁজছেন; কিন্তু পাননি। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন নিজেই কিছু করবেন। বাসা থেকে কিছু টাকা নিয়ে তার কলেজের পাশেই তিনি ফটোকপি, কম্পিউটার কম্পোজ, প্রিন্ট ও মোবাইলে টাকা রিচার্জ করার একটি দোকান দেন। প্রথমে অল্প দামে একটি ফটোকপি মেশিন কিনলেও আস্তে আস্তে ব্যবসায় লাভ বাড়তে থাকলে তিনি একদিন নতুন মেশিন বসান।

অত্যন্ত সদালাপী ও সৎ হওয়ায় সোহেলকে সবাই খুব পছন্দ করে। তার দোকানে নির্দ্বিধায় সবাই কাজ করাতে আসে। পরিচিত ও নিয়মিত গ্রাহকদের সোহেল আহমেদ মাঝে মাঝে মূল্য ছাড় দেন। এভাবে তার ব্যবসার দিন দিন বাড়তে থাকে। এখন খুলনা শহরে তিনটি দোকান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। মোট ৬ জন কর্মচারী তার দোকানগুলোতে কাজ করেন। তিনি তার ছোট ভাইদেরও এ ব্যবসায় আসার পরামর্শ দেন।

 

চাকরির খোঁজে

 

উপরের গল্পে আমরা দেখছি সোহেল আহমেদ কীভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়েছেন । শুধু চাকরির পেছনে না ছুটে তিনি নিজেই নিজের প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শুধু তাই নয়, তার দোকানে অন্যরা কাজের সুযোগও পেয়েছেন। এভাবে আমরা যদি নিজেদের কাজের ক্ষেত্র তৈরি করতে পারি, তাহলে অবিলম্বে আমাদের দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে । বেকার সমস্যা দূর হবে । সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে ।

এখানে উল্লেখ করা হয়নি এমন আরও উপায় তোমরা নিজেরাই বের করতে পারবে । চাই শুধু সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দক্ষতা ও যোগ্যতা অর্জন ।

 

 যে ১১ টি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন নতুন চাকরি খোঁজার সময়

নতুন চাকরি খোঁজার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস বা যখন নতুন চাকরি খুঁজবেন তখন যেসব বিষয় মাথায় রাখা উচিত তা নিয়ে এই আর্টিকেল।

বেকারত্ব হচ্ছে  বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। আর এই বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ নতুন চাকরির জন্য নিজেকে তৈরী করে নিচ্ছে আবার কেউ নিজেরাই আত্মকর্মসংস্থান তৈরি করে নিচ্ছে। কিন্তু এমন অনেক যুবক আছে যারা উচ্চতর ডিগ্রী অর্জন করেও বেকার জীবন যাপন করছে। এতে করে তাদের মধ্যে মানসিক চাপ প্রভাব বিস্তার করছে।

তাই আপনারা যারা নতুন চাকরির উদ্দেশে নিজেকে তৈরি করে নিতে চাইছেন তাদের জন্য আমরা নতুন চাকরি খোঁজার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি। যাতে করে আপনারা নিজেদেরকে এমন ভাবে তৈরি করে নিতে পারেন যেখানে আপনারা যে বিষয়ের উপর চাকরি করতে চান সে বিষয় সম্পর্কে সম্পূর্ণ দক্ষতা অর্জন করতে পারেন।

তাছাড়া আপনারা যাতে করে চাকরি পাওয়ার জন্য পূর্বে থেকে যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হয় সে সকল বিষয়গুলো সম্পর্কে যাতে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যান, তাই আজকের ঘুড়ি লার্নিং এর সম্পূর্ণ আর্টিকেলে আপনাদের নতুন চাকরি খোঁজার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব।

 

চাকরির খোঁজে

 

বড় বড় ডিগ্রী অথবা শিক্ষাগত যোগাতা থাকলেই যে চাকরি হয়ে যাবে বিষয়টা এমন না। বর্তমান সময়ে চাকরি পাওয়া অনেকটা সোনার হরিণের মত। তাই একটি ভালো চাকরি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সেইসাথে আপনাকে চাকরির পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য এমন ভাবে তৈরি করে নিতে হবে যাতে করে আপনি প্রফেশনাল জীবনে সফলতা খুঁজে পান।

আমরা সকলেই অবগত যে একেক চাকরির ধরন একেক রকম হয়ে থাকে। একটি কোম্পানির ডিরেক্টরের যে কাজ থাকে সেই কোম্পানির ম্যানেজারের কিন্তু একই রকম কাজ থাকেনা তাই একেকজনের কাজ একেক রকম হওয়াতে একেক ধরনের যোগ্যতা প্রয়োজন হয়।

চাকুরীর বৈশিষ্ট্য, কর্মস্থল, শিক্ষাগত যোগ্যতা এবং পারিপার্শ্বিক পরিবেশের ওপর নিজেকে খাপ খাইয়ে নতুন একটি চাকরি খোঁজার জন্য আপনাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করতে হবে। কারণ যেকোন কাজ সম্পন্ন হয় একটি ধারাবাহিকতার উপর নির্ভর করে। ঠিক তেমনি আপনি যখন একটি নতুন চাকুরী খুঁজবেন সেক্ষেত্রে আপনাকে একটি ধারাবাহিকতার উপর নির্ভর করে যেতে হবে।

কোন কোম্পানিতে কর্মী লাগবে আর আমি সেই কোম্পানিতে সাথে সাথে কাজ করতে শুরু করে দিব বিষয়টা এমন নয়। কাজের ধরন অনুসারে আপনাকে সেখানে চিঠি পাঠিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এবং আলোচনা সাপেক্ষে নতুন চাকরি পাওয়ার কিছু ধাপ অনুসরণ করতে হবে।

তাছাড়া বর্তমান যেহেতু ইন্টারনেটের ব্যবহার অনেক বেশি সেহেতু বর্তমান সময়ে যেকোনো কাজের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বেশি হচ্ছে। তাই ইংরেজি ভাষা এবং কম্পিউটারের ওপর নিজেকে দক্ষ করে তুলতে হবে। আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে নতুন চাকরি খোঁজার জন্য গুরুত্বপূর্ণ টিপস গুলো উপস্থাপন করবা

 

১. চাকরির জন্য নিজেকে প্রস্তুত করা

নতুন চাকরি পাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজেকে সামগ্রিকভাবে প্রস্তুত করা। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কেবল পুঁথিগত বিদ্যা বা প্রাতিষ্ঠানিক সনদ থাকলেই সফল হওয়া যায় না। একজন প্রার্থীর ব্যক্তিত্ব, আচরণগত পরিপক্বতা, যোগাযোগ দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং পেশাগত দৃষ্টিভঙ্গি নিয়োগের ক্ষেত্রে সমানভাবে বিবেচিত হয়।

চাকরিজীবনে প্রবেশের পর মানুষকে একা নয়, বরং একটি দল বা প্রতিষ্ঠানের অংশ হিসেবে কাজ করতে হয়। তাই সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক সম্মান, সহযোগিতামূলক মনোভাব এবং ইতিবাচক মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে মতের অমিল বা চাপের পরিস্থিতিতেও ধৈর্য ও সংযম বজায় রাখতে পারা একজন দক্ষ পেশাজীবীর অন্যতম পরিচয়।

আপনি যে সামাজিক, পারিবারিক বা সাংস্কৃতিক পরিবেশেই বেড়ে উঠুন না কেন, কর্মক্ষেত্রে শুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলা, ভদ্রতা রক্ষা করা এবং পেশাগত শিষ্টাচার (Professional Etiquette) মেনে চলা অপরিহার্য। ই-মেইল লেখা, ফোনে কথা বলা, মিটিংয়ে অংশগ্রহণ কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ—সব ক্ষেত্রেই শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

এছাড়া আধুনিক কর্মপরিবেশে লিঙ্গ-সংবেদনশীলতা ও ধর্মীয় সংবেদনশীলতা এবং সাংস্কৃতিক সহনশীলতা সম্পর্কে পরিষ্কার ধারণা ও বাস্তব চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী-পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মানজনক আচরণ, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব একজন কর্মীর পেশাগত গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বহুগুণ বাড়িয়ে তোলে।

চাকরির প্রস্তুতির সময় শুধু শিক্ষাগত যোগ্যতা বা নির্দিষ্ট কাজের দক্ষতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না। পাশাপাশি নজর দিতে হবে নিজের আচার-আচরণ, কথা বলার ভঙ্গি, পোশাক-পরিচ্ছেদ, সময়ানুবর্তিতা, সততা, দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ এবং শ্রেণি বা সামাজিক বৈষম্যবিরোধী মানসিকতার ওপর। নিয়োগকর্তারা এসব সূক্ষ্ম বিষয়ের মাধ্যমেই একজন প্রার্থীর পেশাগত মান, নৈতিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন করে থাকেন।

অতএব, চাকরি পাওয়ার লক্ষ্যে নিজেকে কেবল একজন ডিগ্রিধারী প্রার্থী হিসেবে নয়, বরং একজন সচেতন, শালীন, দক্ষ ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবে গড়ে তোলাই হলো সবচেয়ে বুদ্ধিমান ও কার্যকর প্রস্তুতি। জ্ঞান, দক্ষতা ও ব্যক্তিত্বের সমন্বয়ই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরবে।

 

চাকরির খোঁজে

 

২. একটি উপযুক্ত তালিকা প্রস্তুত করা চাকরির ক্ষেত্র নির্বাচনের জন্য

নিজেকে চাকরির জন্য তৈরি করার পাশাপাশি অবশ্যই চাকরির পদ অনুসারে কি জানতে হবে তার একটি উপযুক্ত তালিকা তৈরি করে নিতে হবে। কারণ আমরা যখন চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করব এবং সিডি জমা দিব তার জন্য আমাদের অবশ্যই চাকরির সেক্টর ঠিক করে নিতে হবে। নতুবা আমরা একটি চাকরীর উপর ভরসা করে অন্য চাকরি হতে বঞ্চিত হতে পারি। উদাহরণস্বরূপ আপনি হয়তো একটি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করতে চাইছেন, সেভাবে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে।

আপনার যে কোন কোম্পানি হলেই চলবে না আপনার মার্কেটার প্রয়োজন এমন কিছু কোম্পানি আপনাকে নির্ধারণ করতে হাবা তাই আপনার যে সকল কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতে চান সেই কোম্পানির গুলোর তালিকা তৈরি করে নিতে পারেন এবং সেই কোম্পানিগুলোতে মার্কেটিং বিভাগের পদের জন্য কোন কোন বিষয়গুলো তারা উল্লেখ করেছে সে বিষয়গুলো জেনে নিতে হবে। এতে করে আপনাদের চাকরির ক্ষেত্র নির্বাচনে অনেক সুবিধা হবে এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

 

৩. উপযুক্ত ও আকর্ষণীয় সিডি এবং কভার লেটার তৈরি করা

নতুন চাকরির সন্ধানে নামার সময় একজন প্রার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো তার সিভি (Curriculum Vitae)কভার লেটার। এগুলোর মাধ্যমেই নিয়োগকর্তা প্রথমবারের মতো আপনার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এবং পেশাগত ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পান। তাই চাকরির আবেদন প্রক্রিয়ায় একটি মানসম্মত ও আকর্ষণীয় সিভি ও কভার লেটার তৈরি করা অত্যন্ত জরুরি।

আপনি ছোট কিংবা বড়—যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করুন না কেন, প্রথম ধাপেই আপনাকে একটি সুশৃঙ্খল সিভি জমা দিতে হয়। এই সিভিই মূলত আপনার পরিচয়পত্র। তাই সিভি এমনভাবে তৈরি করতে হবে, যাতে এটি পরিচ্ছন্ন, সুস্পষ্ট এবং তথ্যসমৃদ্ধ হয়। অপ্রয়োজনীয় তথ্য পরিহার করে কেবল প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তভাবে উপস্থাপন করাই একটি ভালো সিভির প্রধান বৈশিষ্ট্য।

একটি প্রফেশনাল সিভি তৈরির পাশাপাশি কভার লেটার লেখার দক্ষতাও অর্জন করা জরুরি। যদিও বর্তমানে অনেক প্রতিষ্ঠান চাকরির আবেদনের ক্ষেত্রে কভার লেটার বাধ্যতামূলক করে না, তবুও একটি ভালো কভার লেটার আপনাকে অন্যান্য প্রার্থীর তুলনায় এগিয়ে রাখতে পারে। কভার লেটারের মাধ্যমে আপনি নির্দিষ্ট পদের প্রতি আপনার আগ্রহ, দক্ষতার প্রাসঙ্গিকতা এবং কেন আপনি ওই পদের জন্য উপযুক্ত—তা সংক্ষেপে তুলে ধরতে পারেন।

প্রতিটি প্রতিষ্ঠান ও পদের চাহিদা ভিন্ন হয়। তাই একই সিভি ও কভার লেটার সব জায়গায় না পাঠিয়ে সংশ্লিষ্ট পদের চাহিদা অনুযায়ী সেগুলো সামান্য হলেও কাস্টমাইজ করা বুদ্ধিমানের কাজ। এতে নিয়োগকর্তার কাছে আপনার আবেদন আরও আন্তরিক ও প্রাসঙ্গিক বলে প্রতীয়মান হয়।

একটি আদর্শ সিভিতে সাধারণত নিচের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত—

  • Career Summary / Objective (ক্যারিয়ার সারাংশ বা লক্ষ্য)

  • Key Skills (দক্ষতা ও সক্ষমতা)

  • Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

  • Work Experience (অভিজ্ঞতা—যদি থাকে)

  • Training / Certification (প্রশিক্ষণ বা সার্টিফিকেশন—যদি থাকে)

  • Contact Information (যোগাযোগের তথ্য)

  • Personal Information (সংক্ষিপ্ত ব্যক্তিগত তথ্য, প্রয়োজন অনুযায়ী)

  • References (প্রত্যয়নকারী)

এছাড়াও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অর্জন, স্বেচ্ছাসেবামূলক কাজ বা সহশিক্ষাক্রমিক কার্যক্রম যুক্ত করা যেতে পারে।

সিভি সাধারণত ইংরেজি ভাষায় তৈরি করাই শ্রেয়, যদি না প্রতিষ্ঠান বিশেষভাবে বাংলা সিভি চায়। সিভির আকার A4 সাইজে সর্বোচ্চ ২–৩ পৃষ্ঠা হওয়া উচিত। মনে রাখতে হবে, নিয়োগকর্তার হাতে সময় কম থাকে—তাই অল্প সময়েই যেন তারা আপনার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে পারেন, সে অনুযায়ী সিভি সাজাতে হবে।

একটি সঠিকভাবে প্রস্তুত ও আকর্ষণীয় সিভি এবং কভার লেটার চাকরি পাওয়ার পথে অনেকটাই কাজ সহজ করে দেয়। দক্ষতা ও যোগ্যতার পাশাপাশি এই দুইটি দলিলই আপনাকে প্রথম ধাপে সফল হওয়ার সুযোগ করে দেয়। দেখুন জীবন বৃত্তান্ত লেখা (বাংলা ও ইংরেজি)

 

৩. নেটওয়ার্ক তৈরি করা

নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি সঠিক ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবে দেখা যায়, কোনো প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন হলে তারা সব সময় আনুষ্ঠানিক বিজ্ঞাপন প্রকাশ নাও করতে পারে। অনেক সময় মৌখিকভাবে, পরিচিতজনের মাধ্যমে বা সীমিত পরিসরে তথ্য ছড়িয়ে কর্মী নিয়োগ করা হয়। আবার অনেক ক্ষেত্রে সংবাদপত্র, অনলাইন জব পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এসব নিয়োগ সংবাদের সঙ্গে যুক্ত থাকতে হলে নিয়মিতভাবে খোঁজখবর রাখার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক থাকা জরুরি। বর্তমানে ইন্টারনেটের কল্যাণে নেটওয়ার্ক তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। ঘরে বসেই ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, পেশাদার প্ল্যাটফর্ম ও বিভিন্ন অনলাইন গ্রুপের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব।

চাকরির সুযোগ সম্পর্কে আপডেট থাকতে চাইলে বিভিন্ন জব পোর্টাল, ফেসবুক বা লিংকডইনের চাকরির গ্রুপ, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং পেশাজীবী কমিউনিটি নিয়মিত অনুসরণ করা উচিত। বড় বড় প্রতিষ্ঠান সাধারণত মৌখিকভাবে কর্মী নিয়োগ না দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাই এসব মাধ্যমের সঙ্গে যুক্ত থাকলে নতুন চাকরির খবর দ্রুত জানা যায়।

সুতরাং যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য একটি সচল, বিশ্বাসযোগ্য ও বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা অপরিহার্য। এই নেটওয়ার্ক শুধু চাকরির বিজ্ঞপ্তি পাওয়াতেই নয়, বরং পেশাগত পরামর্শ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

চাকরির খোঁজে

 

৪. অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যম ব্যবহার করে ক্যারিয়ার ব্র্যান্ড তৈরি করা

আধুনিক প্রতিযোগিতামূলক কর্মজীবনে সফল হতে হলে শুধু যোগ্যতা অর্জন করলেই যথেষ্ট নয়; বরং নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত পরিচয়কে সুস্পষ্টভাবে তুলে ধরে একটি ব্যক্তিগত ক্যারিয়ার ব্র্যান্ড গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমকেই সমান গুরুত্ব দিতে হয়।

বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী হাতিয়ার। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পোর্টফোলিও তৈরি করে নিজের কাজ, দক্ষতা ও অর্জনগুলো উপস্থাপন করা যায়। যেমন— পেশাগত সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা, ব্যক্তিগত ওয়েবসাইট বা অনলাইন পোর্টফোলিও তৈরি করা, ব্লগ লেখা, গবেষণা বা সৃজনশীল কাজ প্রকাশ করা ইত্যাদির মাধ্যমে একজন প্রার্থী নিজেকে দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে উপস্থাপন করতে পারেন। এতে নিয়োগকর্তা বা সম্ভাব্য ক্লায়েন্ট সহজেই প্রার্থীর সক্ষমতা সম্পর্কে ধারণা পান।

একই সঙ্গে অফলাইন মাধ্যমেও ক্যারিয়ার ব্র্যান্ডিং সমান গুরুত্বপূর্ণ। সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, সম্মেলন বা পেশাগত সভায় অংশগ্রহণের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়। এসব কার্যক্রমে নিজের জ্ঞান, দক্ষতা ও ব্যক্তিত্ব তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়, যা পেশাগত পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক।

অতএব, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পরিকল্পিতভাবে নিজেকে উপস্থাপন করে একটি শক্তিশালী ক্যারিয়ার ব্র্যান্ড গড়ে তুললে চাকরি পাওয়া, পেশাগত অগ্রগতি ও দীর্ঘমেয়াদি সফলতা অর্জন অনেক সহজ হয়ে যায়।

৫. প্রতিদিন চাকরি-সম্পর্কিত দক্ষতা অর্জন করতে হবে স্বপ্নের চাকরি পাওয়ার জন্য

প্রতিটি মানুষের জীবনে পড়াশোনার পাশাপাশি একটি স্বপ্নের চাকরি বা স্বপ্নের পেশা গড়ে তোলার আকাঙ্ক্ষা থাকে। তবে এই স্বপ্ন কেবল ইচ্ছায় পূরণ হয় না—এটির বাস্তবায়নের জন্য প্রয়োজন ধারাবাহিক প্রস্তুতি, ধৈর্য এবং নিয়মিত দক্ষতা উন্নয়নের সচেতন প্রচেষ্টা। আপনি যদি সত্যিই আপনার স্বপ্নের চাকরি অর্জন করতে চান, তাহলে প্রতিদিন অল্প অল্প করে নিজেকে সেই লক্ষ্য অনুযায়ী গড়ে তুলতে হবে।

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক সনদ যথেষ্ট নয়। নিয়োগকর্তারা এমন প্রার্থী খোঁজেন, যাদের রয়েছে বাস্তবমুখী দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং শেখার আগ্রহ। তাই কোন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সেটি আগে স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি। এরপর সেই পেশার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাগুলো চিহ্নিত করে পরিকল্পিতভাবে সেগুলো অর্জনে মনোযোগ দিতে হবে।

উদাহরণস্বরূপ, আপনি যদি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে নিজেকে একজন দক্ষ প্রোগ্রামার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেমন—Python, Java, C++, JavaScript ইত্যাদির ওপর দক্ষতা অর্জন করা অপরিহার্য। পাশাপাশি ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া এবং বাস্তব প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কোডিং অনুশীলন, নতুন প্রযুক্তি শেখা এবং সমস্যা সমাধানের চর্চা আপনাকে ধীরে ধীরে দক্ষ করে তুলবে।

এই দক্ষতা অর্জনের পথে অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ কোর্স, ওয়ার্কশপ, ওয়েবিনার এবং স্বীকৃত লার্নিং প্ল্যাটফর্মগুলো কার্যকর সহায়ক হিসেবে কাজ করতে পারে। উদাহরণ হিসেবে, গুরুকুল, ১০ মিনিট স্কুল, ঘুড়ি লার্নিং-এর মতো সময়োপযোগী ও ব্যবহারিক কোর্সগুলো আপনার দক্ষতা বাড়াতে এবং ক্যারিয়ার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—দক্ষতা অর্জন একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিন কিছু না কিছু শেখার অভ্যাস গড়ে তুললে অল্প সময়ের মধ্যেই তার বড় ফল পাওয়া যায়। ধারাবাহিক অনুশীলন, আত্মমূল্যায়ন এবং নিজের উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারই শেষ পর্যন্ত আপনাকে আপনার স্বপ্নের চাকরির দোরগোড়ায় পৌঁছে দেবে।

 

চাকরির খোঁজে

 

৬. সাংগঠনিক মনোভাব তৈরি করা

নতুন চাকরি বা নতুন কর্মপরিবেশে সফলভাবে মানিয়ে নেওয়ার জন্য একজন কর্মীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটি থাকা প্রয়োজন, তা হলো সাংগঠনিক মনোভাব। এটি এমন একটি মানসিকতা ও আচরণগত দক্ষতা, যার মাধ্যমে একজন ব্যক্তি প্রতিষ্ঠানকে নিজের অংশ হিসেবে ভাবতে শেখে এবং ব্যক্তিগত স্বার্থের পাশাপাশি প্রতিষ্ঠানের লক্ষ্য ও মূল্যবোধকে গুরুত্ব দেয়।

নতুন পরিবেশে কাজ করার সময় আপনাকে এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যেন আপনি দলগত কাজের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন। একটি প্রতিষ্ঠানে এককভাবে নয়, বরং একটি দল বা টিমের অংশ হিসেবে কাজ করতে হয়। তাই সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা, সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং জুনিয়রদের সহায়ক মনোভাব প্রদর্শন করা সাংগঠনিক মনোভাবের গুরুত্বপূর্ণ দিক।

সাংগঠনিক মনোভাব গড়ে তোলার জন্য সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও কাজের প্রতি নিষ্ঠা অপরিহার্য। অফিসের নিয়ম-কানুন মেনে চলা, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা এবং প্রয়োজনের বাইরে অতিরিক্ত দায়িত্ব নিতে প্রস্তুত থাকা একজন কর্মীর পেশাগত গ্রহণযোগ্যতা বাড়ায়। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতি, সংস্কৃতি ও লক্ষ্য সম্পর্কে সচেতন থাকা এবং তা বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখা একজন আদর্শ কর্মীর পরিচয় বহন করে।

এছাড়া পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা, সমালোচনা গ্রহণ করার ক্ষমতা এবং সমস্যা সমাধানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিও সাংগঠনিক মনোভাবের গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিটি প্রতিষ্ঠানই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়—নতুন প্রযুক্তি, নতুন পদ্ধতি ও নতুন লক্ষ্য যুক্ত হয়। এসব পরিবর্তনকে বাধা নয়, বরং শেখার সুযোগ হিসেবে গ্রহণ করতে পারলেই একজন কর্মী দীর্ঘমেয়াদে সফল হতে পারে।

সর্বোপরি, নিজেকে সংগঠিত করা মানে কেবল কাজ গুছিয়ে নেওয়া নয়; বরং নিজের চিন্তা, আচরণ ও কর্মপদ্ধতিকে প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। এই সাংগঠনিক মনোভাবই একজন সাধারণ কর্মীকে দক্ষ ও মূল্যবান মানবসম্পদে রূপান্তরিত করে।

৭. দক্ষতা অর্জন করা

শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকা সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজন ব্যবহারিক, প্রযুক্তিগত ও যোগাযোগভিত্তিক দক্ষতা অর্জন করা। নিয়োগকর্তারা এখন এমন প্রার্থী খোঁজেন, যিনি জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে বাস্তব সমস্যার সমাধান করতে সক্ষম।

ভাষাগত দক্ষতার ক্ষেত্রে মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় কথা বলা, লেখা ও বোঝার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক যোগাযোগ, অফিসিয়াল ই-মেইল, রিপোর্ট লেখা, প্রেজেন্টেশন ও বৈশ্বিক প্রতিষ্ঠানে কাজ করার জন্য ইংরেজি ভাষার দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে।

বর্তমান সময়ে প্রায় সব ধরনের কাজই কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর। তাই কম্পিউটার দক্ষতা অর্জন করা এখন আর অতিরিক্ত যোগ্যতা নয়, বরং মৌলিক প্রয়োজন। এর মধ্যে রয়েছে—

  • MS Word, Excel ও PowerPoint-এর দক্ষ ব্যবহার

  • ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শিতা

  • অনলাইন ডকুমেন্ট ম্যানেজমেন্ট ও ক্লাউড টুল ব্যবহারের জ্ঞান

এছাড়াও নিজের আগ্রহ ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী বিভিন্ন টেকনিক্যাল ও পেশাগত দক্ষতা অর্জন করা যেতে পারে। যেমন— গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, বা সফট স্কিলস যেমন নেতৃত্ব, সমস্যা সমাধান, সময় ব্যবস্থাপনা ও দলগত কাজের দক্ষতা।

দক্ষতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত চর্চা ও আত্মোন্নয়নের মানসিকতা। প্রতিদিন অল্প অল্প করে শেখার অভ্যাস গড়ে তুললে দীর্ঘমেয়াদে তা বড় সাফল্যে রূপ নেয়। অনলাইন কোর্স, ওয়ার্কশপ, সেমিনার ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজের দক্ষতাকে ধারাবাহিকভাবে উন্নত করা একজন সচেতন চাকরিপ্রার্থীর অন্যতম দায়িত্ব।

৮. এক্সট্রা কারিকুলার দক্ষতা

বর্তমান সময়ে কর্পোরেট ও প্রফেশনাল সেক্টরে শুধু একাডেমিক যোগ্যতা দিয়ে একজন প্রার্থীর সক্ষমতা বিচার করা হয় না। বরং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি একজন প্রার্থীর এক্সট্রা-কারিকুলার বা সহশিক্ষাক্রমিক দক্ষতা তার ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ, সামাজিক সচেতনতা ও দলগত কাজের সক্ষমতার গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়।

কর্পোরেট অফিসগুলো এখন এমন কর্মী খোঁজে, যারা শুধু নিজের কাজটুকু জানে না, বরং একটি টিমে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারে, দায়িত্ব নিতে পারে এবং চাপের মধ্যেও নিজেকে সামলে রাখতে পারে। এসব গুণের প্রকাশ ঘটে মূলত বিভিন্ন এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে।

এক্সট্রা-কারিকুলার দক্ষতার মধ্যে থাকতে পারে—

  • বিতর্ক, আবৃত্তি, উপস্থাপনা বা পাবলিক স্পিকিং

  • খেলাধুলা, স্কাউটিং বা সাংস্কৃতিক কর্মকাণ্ড

  • স্বেচ্ছাসেবামূলক কাজ, সামাজিক সংগঠনে সম্পৃক্ততা

  • নেতৃত্বমূলক ভূমিকা (ক্লাব, সংগঠন বা ইভেন্ট ব্যবস্থাপনা)

  • টিমওয়ার্ক ও সমস্যা সমাধানের বাস্তব অভিজ্ঞতা

এসব কার্যক্রম একজন প্রার্থীকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সামাজিকভাবে পরিণত করে তোলে। পাশাপাশি, এগুলো কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, মতের পার্থক্য সামলানো এবং নেতৃত্ব প্রদর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই নিজেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য সহকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে এক্সট্রা-কারিকুলার দক্ষতার প্রতি সচেতন দৃষ্টি রাখা জরুরি। শিক্ষাজীবন থেকেই এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করলে তা ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং চাকরির বাজারে আপনাকে অন্যদের তুলনায় একধাপ এগিয়ে রাখে।

 

৯. ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়া

আপনি যখন নতুন চাকরি পাওয়ার জন্য আবেদন করবেন এবং জমা দিবেন তখন আপনাকে ইন্টারভিউ দেয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে। ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক ভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। বিশেষ করে ইন্টারভিউ দেয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সঠিক প্রশ্ন নির্বাচন অনুশীলন করতে হবে।

তাই অবশ্যই ইন্টারভিউ দেয়ার সময় যখন আপনারা নির্দিষ্ট কোম্পানিতে যাবেন তখন আপনারা ফরমাল পোশাক পরিধান করে যাবেন। ইন্টারভিউ দেওয়ার সময় এমন ভাবে কথা বলতে হবে যাতে করে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে কথা বলতে পারেন এবং আপনাকে যে ধরনের প্রশ্ন করা হবে সেই সকল প্রশ্নের সঠিক এবং সত্য উত্তর দিতে হবে।

মূলত চাকরি পাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে ইন্টারভিউ কারণ আপনাকে এই ইন্টারভিউ দেয়ার মাধ্যমে তারা তাদের নির্দিষ্ট পদে চাকরির জন্য নিযুক্ত করবেন। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারভিউতে কোনভাবে। বিব্রত বা আত্মবিশ্বাস হারালে চলবে না।

১০. রেফারেন্স তৈরি করা

বর্তমান সময়ে নতুন চাকরি পাওয়াটা খুব কঠিন হয়ে পড়েছে। নতুন চাকরি পাওয়ার জন্য অনেকাংশে মূল ভূমিকা হিসেবে পালন করে থাকে রেফারেন্স। তাই আপনি যদি কোন কোম্পানিতে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোম্পানির আপনার উপর বিশ্বাস রাখতে পারে এমন একজনের রেফারেন্স নিয়ে যেতে পারেন।

সুতরাং একটি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে রেফারেন্স অবশ্যই প্রয়োজন। রেফারেন্স হিসেবে আপনার যে কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন সে কোম্পানির নাম ব্যবহার করতে পারেন অথবা সেই কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তার নাম উল্লেখ করতে পারেন। তবে অবশ্যই যে ব্যক্তি রেফারেন্স দিবেন সে ব্যক্তির অনুমতি সাপেক্ষে রেফারেন্স দিতে হবে।

১১. প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংগ্রহ করা

যখন নতুন চাকরি পাওয়ার জন্য সিভি তৈরি করবেন তখন অবশ্যই যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করবেন সে সকল শিক্ষাগত যোগ্যতার সকল ডকুমেন্ট আপনাদের সংগ্রহ করে রাখতে হবে।

যখন আপনি বিভিন্ন কোম্পানিতে সিভি জমা দিবেন অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো জমা দিতে হবে। তাই আপনার সকল সার্টিফিকেটের মূল কপি নিজেদের কাছে সংগ্রহ করে রেখে দিবেন এবং ফটোকপি সাথে সংযুক্ত করে বিভিন্ন কম্পানিতে জমা দিতে পারেন।।

 

চাকরির খোঁজে

 

শেষ কথা

আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পর জানতে পেরেছেন যারা নতুন চাকরি খোঁজার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানতে চেয়েছেন। আপনারা যাতে আপনাদের ক্যারিয়ার সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং নিজেদেরকে একজন সুদক্ষ চাকুরীজীবি হিসেবে তৈরি করার জন্য নিজেকে দক্ষ করে তুলতে পারেন তবেই আজকের টিপস কাজে আসবে।

সেইসাথে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করার ক্ষেত্রে আরও কোন প্রশ্ন থেকে থাকে অথবা আমাদের পক্ষ হতে আরো অন্যানা বিষয়গুলো সম্পর্কে জেনে নিতে চান তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিজেদেরকে উজ্জীবিত করে রাখছি কারণ একটি সমাজ এবং রাষ্ট্র উন্নয়নের জন্য যুব সমাজ সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। তাই নিজেদেরকে বেকারত্বমুক্ত করার জন্য অবশ্যই নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের ব্লগ এবং ঘুড়ি লার্নিং এর কোর্স সর্বদা আপনার পাশে থাকবে।

Leave a Comment