স্থানীয় পর্যায় : কৃষিকাজ, স্থানীয় উন্নয়ন ও সহযোগী প্রতিষ্ঠানে চাকরি, স্থানীয় কারখানায় চাকরি, স্থানীয় পরিসরে ব্যবসা

স্থানীয় পর্যায় : কৃষিকাজ, স্থানীয় উন্নয়ন ও সহযোগী প্রতিষ্ঠানে চাকরি, স্থানীয় কারখানায় চাকরি, স্থানীয় পরিসরে ব্যবসা আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা” এর  “কর্মক্ষেত্র নির্বাচন এবং ক্যারিয়ার উন্নয়ন” ইউনিট ৪ এর অন্তর্ভুক্ত।

 

স্থানীয় পর্যায় : কৃষিকাজ, স্থানীয় উন্নয়ন ও সহযোগী প্রতিষ্ঠানে চাকরি, স্থানীয় কারখানায় চাকরি, স্থানীয় পরিসরে ব্যবসা

 

অনেকের পক্ষে নিজের জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে পেশায় সম্পৃক্ত হওয়া সম্ভব হয়ে উঠেনা। তাই নিজের এলাকায় যা কিছু আছে তা নিয়েই স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা বা স্বল্প বেতনে চাকরির ব্যবস্থা করা যায়। আত্নকর্মসংস্থান নিজের পায়ে দাঁড়িয়ে আত্নবিশ্বাসী করে তোলে।

স্থানীয় পর্যায়: সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যময় আবাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর এ অঞ্চল বহু বছর আগে থেকেই পৃথিবীর নানান দেশের মানুষের দৃষ্টি কেড়ে ছিল। পর্তুগীজ, ওলন্দাজ, আরবীয়, ইংরেজ ও পাকিস্তানিরা সুযোগমত ব্যবসার বাজার ও প্রাকৃতিক সম্পদ অর্জনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। সুজলা, সুফলা, শস্য, শ্যামল বাংলাদেশে ছিল গোয়াল ভরা গরু, গোলাভরা ধান, পুকুর ভরা মাছ। মানুষের সুখের সীমা ছিল না।

নানান পেশার মানুষ বসবাস করতো সুখে শান্তিতে। কৃষক, কামার, কুমোর, জেলে তাঁতী, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ইত্যাদি। নিজের বুদ্ধি দক্ষতা, শ্রম উজাড় করে দিয়ে দেশকে গড়ে তুলেছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে। আজও সেই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে এ দেশের মানুষের কর্ম সমুজ্জ্বল। নানানভাবে সৃষ্টি করে চলছে নতুন নতুন কর্মক্ষেত্র। বন্ধুরা, আমরা এখন জানবো স্থানীয় পর্যায়ে কোন কোন পেশায় যাওয়ার সুযোগ রয়েছে।

 

কৃষি কাজে

কৃষি কাজ আমাদের আদিম পেশা। আজও তা সমান গুরুত্ব রাখছে। কৃষিকাজ ব্যতীত আমাদের বেঁচে থাকার কোন সুযোগ নেই। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে সর্বাগ্রে রয়েছে অন্ন। যার যোগান কৃষি কাজ বা চাষাবাদ থেকেই আসবে। কৃষি কাজকে ছোট করে দেখার সুযোগ নেই বরং আধুনিক চিন্তা চেতনা ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষি এখন সুশিক্ষিত ভদ্রজনের পেশায় পরিণত হয়েছে। পূর্বে যেখানে গন্ডায় চার মন ফসল উৎপাদিত হতো আধুনিক যন্ত্রপাতি, সার, কীটনাশক ব্যবহার করে তিন গুণ বেশি ফসল উৎপাদিত হচ্ছে। কৃষি ক্ষেত্রে উচ্চ শিক্ষা অর্জন করে গ্রামে উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, চারা উৎপাদন, বিতরণ করে নিজেদের ভাগ্য পরিবর্তনে আত্ম-প্রত্যয়ী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আমাদের দেশের সোনার ছেলেরা এ ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করছে। ‘কৃষি খামার’ এ বিষয়ে প্রতিনিয়ত কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। এছাড়া উপজেলা ইউনিয়ন পর্যায়েও কৃষি সম্প্রসারণ বিভাগ রয়েছে। কর্মরত প্রশিক্ষিত কৃষিবিদগণ কৃষকদের সেবায় নিয়োজিত। কেউ ইচ্ছা করলেই স্বাধীন এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পারেন। তার জন্য নবম-দশম শ্রেণিতে কৃষি শিক্ষা বা একাদশ শ্রেণিতে কৃষি বিজ্ঞান বিষয়ে পড়ালেখার প্রতি বেশি জোর দিতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এর ব্যাপক গবেষণা হচ্ছে। স্বাবলম্বী হওয়ার জন্য কৃষি কাজকে বেছে নিতে পারেন নিশ্চিন্তায়; গ্রহণ করতে পারেন যুব উন্নয়ন অধিদপ্তর ও কৃষি বিভাগ কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ ।

 

স্থানীয় পর্যায়

 

স্থানীয় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান: আমাদের দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে রয়েছে বহু বেসরকারি উন্নয়ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান গুলো সাধারণ্যে এনজিও নামে পরিচিত। মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ, কৃষি উন্নয়ন, গবাদিপশু পালন, মাছ চাষ, নার্সারী উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, শিশু অধিকার, জেন্ডার সমতাসহ নানান কাজের সুযোগ সৃষ্টি করেছে। এসব উন্নয়ন সংস্থায় বা প্রতিষ্ঠানে কাজ করতে চাইলে প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী শিক্ষা অর্জন করতে হয়। এস.এস.সি থেকে শুরু করে স্নাতকোত্তর উত্তীর্ণরাও এসব পেশায় নিয়োজিত হতে পারেন। কোন কোন ক্ষেত্রে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করলে দক্ষতার সাথে কাজ করতে সুবিধা হয় ।

 

স্থানীয় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান স্থানীয় পর্যায় : কৃষিকাজ, স্থানীয় উন্নয়ন ও সহযোগী প্রতিষ্ঠানে চাকরি, স্থানীয় কারখানায় চাকরি, স্থানীয় পরিসরে ব্যবসা

 

স্থানীয় কারখানায় চাকরি : দেশের আনাচে-কানাচে বিভিন্ন ট্রেডের কল-কারখানা বা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কোথাও বৈদ্যুতিক তার উৎপাদন, প্লাস্টিকের পণ্য সামগ্রী, কম্পিউটার মেরামত, লবণ উৎপাদন, জাহাজ ভাঙ্গা শিল্প, পোষাক শিল্প, ব্লক-বাটিক কারখানা, ঔষধ শিল্প, তাঁত শিল্প ইত্যাদি। এসব কারখানায় কাজ পেতে হলে অথবা পেশা হিসেবে নিতে চাইলে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে।

তবে যারা বিভিন্ন কারখানায় দক্ষ কর্মী হিসেবে যোগদান করতে চান তাদেরকে আগ্রহী ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আমাদের দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ট্রেডে স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ সারা বছর চলতে থাকে। প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করলে যেমনি পারিশ্রমিক বেশি পাওয়া যায়, তেমনি দেশ ও বিদেশে প্রচুর সুনামও অর্জন করা যায়।

 

স্থানীয় কারখানায় চাকরি স্থানীয় পর্যায় : কৃষিকাজ, স্থানীয় উন্নয়ন ও সহযোগী প্রতিষ্ঠানে চাকরি, স্থানীয় কারখানায় চাকরি, স্থানীয় পরিসরে ব্যবসা

 

স্থানীয় পরিসরে ব্যবসা: ব্যবসা একটি সম্মানজনক পেশা। পবিত্র হাদিসে রয়েছে আল্লাহ্ সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল করেছেন। ধর্মীয় দিক থেকেও ব্যবসার মর্যাদা রয়েছে। স্বল্প শিক্ষিত, উচ্চ শিক্ষিত যেই হোক ব্যবসা করতে কোন লজ্জা নেই। স্থানীয় পরিসরে ব্যবসার মধ্যে রয়েছে শাকসবজি, ফল-ফলাদি, মাছ-মাংস, মুদির মালামাল, কাপড়-চোপড়, টুপি-তসবি বিক্রি ইত্যাদি। তবে ব্যবসায় উন্নতির মূল শক্তি সততা। কঠোর পরিশ্রম ব্যবসায় উন্নতির অন্যতম চাবিকাঠি।

 

স্থানীয় পরিসরে ব্যবসা স্থানীয় পর্যায় : কৃষিকাজ, স্থানীয় উন্নয়ন ও সহযোগী প্রতিষ্ঠানে চাকরি, স্থানীয় কারখানায় চাকরি, স্থানীয় পরিসরে ব্যবসা

 

শিক্ষার্থী বন্ধুরা, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সম্ভাবনা অনেক। বেকার না থেকে অন্যের বোঝা না হয়ে স্বাবলম্বী হওয়ার উপায়গুলো স্থানীয় পর্যায়ে খুঁজে বের করতে হবে। প্রয়োজন নির্দিষ্ট ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, যা কাজের দ্বারকে উন্মুক্ত করে দিবে।

 

অনুশীলনমূলক কাজ

ছামিউল একটি দোকানের সেলস ম্যান। পরিবারের সদস্য সংখ্যা ৮জন। স্বল্প বেতনে পরিবার চালাতে সে বেশ হিমশিম খায়। তাই সে বড় ছেলেকে এসএসসি পরীক্ষার পরই কোন কাজে লাগিয়ে দেওয়ার কথা মনে মনে ভাবে। আবার সে ছেলের ভবিষ্যতের কথাও চিন্তা করে। এ নিয়ে সে বেশ দোটানায় পড়ে।

  • ছামিউলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন ৷

 

সারসংক্ষেপ

একটি সমাজের সবাই উচ্চ শিক্ষিত হয় না এবং সবাই বড় চাকরি করে না। কেউ করে চাকরি, কেউ ব্যবসা আবার কেউবা করে কৃষি কাজ। সমাজে বিভিন্না পেশার লোক অতি প্রয়োজনীয়। কোন পেশাই ছোট নয়। তাই আপনারা কৃষি কাজ এনজিও কার্যক্রম পরিচালনা, স্থানীয় পরিসরে ব্যবসা ইত্যাদির মাধ্যমেও আপন ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।

Leave a Comment